আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

মঠবাড়িয়ায় শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠানিত হয়

মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি আরাফাত রহমান :
পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রসাশন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ঊর্মি ভৌমিক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কবির আহমেদ সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপজেলার ৬ টি সংগঠনের মাঝে বৃক্ষ বিতরণ করেন। বুখইতলা মহিলা উন্নয়ন সমিতি, দিয়া মহিলা ফাউন্ডেশন, বুখইতলা বান্ধবপাড়া সমিতি, সোনার রবি, ফরিদা এন্ড নুরজাহান ফাউন্ডেশন, ধুপতি মহিলা কল্যাণ সমিতি প্রত্যেক সংগঠনকে ৩০টি করে বিভিন্ন জাতের বৃক্ষ বিতরণ করা হয়।
বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠানে  উপজেলা নির্বাহি কর্মকর্তা ঊর্মি ভৌমিক বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে মঠবাড়িয়া কে সবুজ বনায়নে রূপান্তরিত করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ