আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

অসহায় ও দূঃস্থ মানুষের মুখে একবেলা ভাল খাবার তুলে দিলো “অদম্য নজিপুর “

রাব্বী হোসাইন ,পত্নীতলা( নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁ  পত্নীতলার অরাজনৈতিক   সামাজিক  সংগঠন “অদম্য  নজিপুর ” এর উদ্যোগে এলাকার অসহায় দুস্থ দের মাঝে এক বেলা ভাল খাবার তুলে দিয়েছে।

প্রজেক্ট ‘অদম্যের মেহমানদারি’ -এর অংশ হিসেবে আজ দুপুরে প্রায় তিনশত শ্রমজীবী  মেহনতি মানুষের মাঝে ভাত-মাংসের এই মেহমানদারিত্ব পালন করে সংগঠনটি। উৎসবের নিয়ন আলো আর উচ্চস্বরে চলতে থাকা গানের মূর্চ্ছনায় চাপা পড়ে কিছু ক্ষুধার্ত মানুষের কান্নার শব্দ। দূর থেকে ভেসে আসা খাবারের সুগন্ধে দিশেহারা ক্ষুধার্তদের কষ্টের তীব্র কাতরতা এড়াতে পারেনি নওগাঁ জেলার অন্যতম এই সমাজসেবামূলক অরাজনৈতিক সংগঠনটি। আর তারই অংশ হিসেবে ‘অদম্যের মেহমানদারী ‘ ভাবনার সূত্রপাত। নওগাঁ জেলার পত্নীতলা উপজেলাস্থ নজিপুর পৌরসভার অন্তর্গত নজিপুর বাসস্ট্যান্ড, পুরাতন বাজার, সরদারপাড়া মোড় এবং ঠুকনিপাড়া মোড়  এই চারটি স্থানে বুথ স্থাপনের মাধ্যমে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলে অদম্য প্রাণদের এই মেহমানদার। এছাড়াও কয়েকটি ভ্রাম্যমান ভ্যান এর মাধ্যমেও চলে মেহমানদারির এই কার্যক্রম। তবে অসহায় ও দুস্থ্যদের এক বেলা আহার যোগাতে ‘অদম্যের মেহমানদারি’ নামক সংগঠনটির এই প্রকল্পটি চলমান থাকবে। প্রত্যেক মাসের যেকোনো একটি শুক্রবারে এই আহার প্রকল্পটি চলতে থাকবে বলে জানিয়েছে অলাভজনক সেবামূলক এই সংগঠনটি।
এর আগে করণাকালীন সংকটেও বেশ কয়েকটি ধাপে শত শত অসহায় ও দুস্থ্য মানুষদের পাশে দাঁড়ায় সামাজিক সেবামূলক এই সংগঠনটি। উপজেলার জরুরি রক্তসেবা নিশ্চিত করতে সংগঠনটির রয়েছে একটি কার্যকরী ব্লাড ব্যাঙ্ক যা ইতোমধ্যেই অসংখ্য অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে।  এমন বিভিন্ন মানবিক কর্মকান্ডে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পাশাপাশি শিক্ষা সহায়ক কর্মকান্ড , শিক্ষার্থীদের ক্যারিয়ার সম্পর্কিত সহায়তা, উদ্যোক্তা প্রশিক্ষণ ও সম্ভাবনা তৈরীসহ সুস্থ সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন কার্যক্রম এর মাধ্যমে এলাকার সামাজিক সার্বিক উন্নয়নে অনেকটা নিভৃতেই কাজ করে যাচ্ছে ‘ অদম্য নজিপুর।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ