আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

ফটিকছড়িতে স্বপ্নের হাসপাতাল হেল্পিং হ্যান্ড ফর চিটাগোনিয়ান ইউএসএ’র অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

 

হাসান চৌধুরী দিপু,ফটিকছড়ি প্রতিনিধি :

ফটিকছড়িতে স্বপ্নের কোভিড-১৯ হাসপাতালে এবার ১ লক্ষ টাকা মূল্যের অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করেছেন ‘হেল্পিং হ্যান্ড ফর চিটাগোনিয়ান ইউএসএ নামের একটি সংগঠন। আজ মঙ্গলবার (৪ অাগষ্ট) দুপুরে সংগঠনটির পক্ষে মেশিনটি ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ আবু তৈয়বের হাতে তুলে দেন চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুস গণি চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জানে আলম, হাসপাতালের সদস্য সচিব ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জয়নাল আবেদীন মুহুরী, মো. মুছা খান, বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা কামাল হায়দার, সাবেক ছাত্রনেতা জয়নাল আবেদীন, আ’লীগ নেতা মীর মোরশেদ, যুবলীগ নেতা আক্কাছ আলী প্রমূখ।

এ সময় উপজেলা চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ অাবু তৈয়ব হাসপাতালের সেবা চলমান রাখতে সমাজের বিত্ত্ববানদের অনুদান কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানিয়েছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ