আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে বন্যাদুর্গত এলাকায় অসহায় মানুষের সহায়তায় স্বপ্নডানা পরিবার

রনজিত কুমার পাল (বাবু) নিজস্ব প্রতিবেদক :

বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাব এর পর থেকে ধামরাইয়ে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন স্বপ্নডানা পরিবারের সদস্যগন জনসচেতনতায় ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি কাজ করে যাচ্ছে।এরই মধ্যে এবার প্রাকৃতিক দুর্যোগ বন্যার কারণে ঘরবন্দী অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বপ্নডানা পরিবারের সদস্যগন।
সোমবার (৩ আগষ্ট) স্বপ্নডানা পরিবারের বন্যাদুর্গত মানুষের সাহায্যার্থে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ কালে উপস্থিত হয়ে খাবার সরবরাহ করেন স্বপ্নডানা পরিবারের প্রিয় ব্যক্তিত্ব ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সামিউল হক ও স্বপ্নডানার সদস্যবৃন্দ।
বন্যাদুর্গত মানুষের সাহায্যার্থে স্বপ্নডানা পরিবার এর
উদ্যোগে ধারাবাহিক কার্যক্রম সম্পন্নকরণে ধামরাইয়ের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে বন্যাদুর্গত বানবাসি অসহায় পরিবারের মাঝে চাল, চিড়ামুড়ি, ও কোরবানি গোস্ত বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।

এ’সময় স্বপ্নডানা পরিবার সংগঠনের সভাপতি শাহরিয়ার বলেন মানবতার ও দেশের কাজে স্বপ্নডানা পরিবারের সদস্যগন সবসময় অসহায় মানুষের পাশে ছিল আগামীতে পাশে থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ