আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

ঈদ উপলক্ষে হাতীবান্ধা আলিমুদ্দিন কলেজে চাইনিজ ফুটবল অনুষ্ঠিত

 

সিদরাতুল মোত্তাকিন,
আলিমুদ্দিন কলেজ হাতীবান্ধা প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার হাতীবান্ধা আলিমুদ্দিন সরকারি কলেজে ঈদুল আযাহা উপলক্ষে এস এস সি ব্যাচ ভিত্তিক চাইনিজ ফুটবল টুর্নামেন্ট -২০২০ অনুষ্ঠিত হয়েছে।ফুটবল টুর্নামেন্ট টি আয়োজন করেন ২০১৬ ও ২০১৭ সালের এস এস সি ব্যাচ।

এ সময় ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলার ৫ নং সিন্দুর্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নুরুল আমিন,বিশেষ অতিথি ছিলেন ৪ নং টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আতিয়ার রহমান আতি ও হাতীবান্ধা উপজেলার ছাত্রলীগের সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহানসহ অন্যান নেতা-কর্মীরা।অনুষ্ঠানটটিতে সভাপতিত্ব করেন হাতীবান্ধা এস এস সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মঞ্জুর হোসেন মজনু।
ফুটবল টুর্নামেন্ট টিতে মোট ৬ টি ম্যাচের খেলা অনুষ্ঠিত হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ