আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

বজলুর রহমান স্মৃতিপদক’ পেয়েছেন, সাংবাদিক ইজাজ আহমেদ মিলন

মনিরুল ইসলাম মেরাজ, গাজীপুর শ্রীপুর: 

মুক্তিযোদ্ধ যাদুঘর প্রবর্তিত মুক্তিযোদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্য দেশের সর্বোচ্চ পুরষ্কার ‘বজলুর রহমান স্মৃতিপদক’ পেয়েছেন, বিশিষ্ট লেখক ও সাংবাদিক,  ইজাজ আহমেদ মিলন। তিনি মোট দুইবার এই সম্মাননায় ভূষিত হলেন।

ইজাজ আহমেদ এর লেখা ‘১৯৭১: বিদ্ধস্ত বাড়িয়ায় শুধুই লাশ ‘ এবং ১৮ পর্বের ধারাবাহিক প্রতিবেদন গতবছর ‘দৈনিক মুক্ত সংবাদ’ এ প্রকাশিত হয়। পরবর্তীতে পুরো প্রতিবেদনটি বই আকারে বের হওয়ায় তুমুল জনপ্রিয়তা লাভ করে এবং তারই ধারাবাহিকতায় ইজাজ আহমেদ মিলন এই পুরষ্কারে ভূষিত হয়েছেন।

প্রতিবছর মুক্তিযোদ্ধ যাদুঘরের উদ্যেগে দুইজন সাংবাদিক কে এই ‘বজলুর রহমান স্মৃতিপদক’ দেওয়া হয়। এইবার সমকালের গাজীপুর প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন ও চ্যানেল ২৪ এর বিশেষ প্রতিনিধি জি.এম আলম এই পুরষ্কার পেয়েছেন।

করোনা ভাইরাস মহামারির কারনে মুক্তিযোদ্ধ যাদুঘরের অডিটোরিয়ামে গতকাল বিকেলে ছোট পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে  ভার্চুয়ালের মাধ্যমে যুক্ত হন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.স.ম আরেফিন সিদ্দিক সাংবাদিকদের মাঝে পুরষ্কার  বিতরন করেন।  সেইসময় অনুষ্ঠানে দেশবরেন্য সাংবাদিক, লেখক,  সাহিত্যিক ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানে বক্তারা মুক্তিযোদ্ধের চেতনায় সমর্থন রেখে নিরপেক্ষভাবে সাংবাদিকতা স্ব-উদ্যেমে এগিয়ে নেওয়ার আশা ব্যাক্ত করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ