মতিউর রহমানঃ (পিরোজপুর প্রতিনিধি)
পিরোজপুরের সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের ২৬ তম জন্মবার্ষিকী এবং জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য পুত্র, বাংলাদেশ সরকারের যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর ৫০ তম জন্মদিন উপলক্ষে সরকারী ‘‘শিশু সনদ’’ পরিবারের মাঝে সামগ্রী বিতরন করা হয়েছে।
এসময় উপস্থিত থেকে বিতরন করেন পিরোজপুর সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন সিকদার, সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দিন রায়হান ও সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।