মো.গোলাম মৌলা
বিশেষ প্রতিনিধি :
সমগ্র ময়মনসিংহ জেলায় আজ বেলা ১১ ঘটিকায় একযোগে পালিত হয়েছে “wear your mask campaign”।
করোনা ভাইরাস প্রতিরোধে সকল কে সচেতন করে তুলতে এবং করোনা প্রতিরোধে করনীয় সম্বন্ধে জানাতে জেলা প্রশাসন এর উদ্যোগে এই কর্মসুচী পালিত হয়।
ময়মনসিংহের প্রতিটি পাড়া মহল্লা থেকে একযোগে এই ক্যাম্পেইন পালিত হয়েছে।
বিভিন্ন রাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো জনসাধারণ কে বিভিন্নভাবে সচেতন করেছে এবং বিনা মুূল্যে মাস্ক বিতরণ করেছে।
ময়মনসিংহ জেলার প্রতিটি উপজেলার মত ভালুকা উপজেলাতেও একইভাবে” wear your mask campaign” পালিত হয়।
“wear your mask campaign” বিষয়ে ভালুকা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মা “দৈনিক আগামির সংবাদ” কে জানান,
ময়মনসিংহ জেলা প্রশাসন এর উদ্যোগ কে সফল করার জন্য,
ভালুকা উপজেলা ভূমি অফিস
১১ টি ইউনিয়ন ভূমি অফিস এবং ৫ টি আশ্রয় প্রকল্পে একযোগে মাস্ক বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।একই সাথে জনগণকে মাস্ক ব্যবহার এর ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে।
ক্যাম্পেইন এর অংশ হিসেবে বিনামুল্যে প্রায় ২০০০ মাস্ক বিতরণ করা হয়।
মহামারী করোনা প্রতিরোধে প্রশাসন এর এই ধরনের উদ্যোগ কে ময়মনসিংহের জনসাধারণ স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও প্রশাসন এই ধরনের কার্যক্রম অব্যহত রাখবে বলে আশা প্রকাশ করেছে।