আমিনুর রহমান, সিংগাইর (মানিকগঞ্জ):
ঢাকার পাশের জেলা মানিকগঞ্জে ২৭ জুলাই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি ঘোষণা করেছেন কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদ। কেন্দ্রীয় পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনের স্বাক্ষরিত কেন্দ্রীয় পরিষদের বিজ্ঞপ্তিতে এ ঘোষণা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে-
মানিকগঞ্জ জেলা শাখার কমিটি (আংশিক) আগামি ১বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।

সভাপতিঃ রাসেল মাহমুদ
সহ-সভাপতিঃ শামসু্ল ইসলাম
সহ-সভাপতিঃ রাজিব নাহীদ
সহ-সভাপতিঃ হাসিবুল হাসান
সাধারণ সম্পাদকঃ মোঃ মামুন শেক
যুগ্ন-সাধারন সম্পাদকঃ শান্ত আহমেদ
যুগ্ন-সাধারন সম্পাদকঃ শাহীনুর রহমান
সাংগঠনিক সম্পাদকঃ মোঃ সবুজ হোসেন
দপ্তর সম্পাদকঃ শরফ আলী
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদকঃ নাজমুল ইসলাম
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ সামিয়া আহমেদ
ছাত্রী বিষয়ক সম্পাদকঃ ময়না আক্তার
উক্ত আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি করতে ১ মাসের সময় নির্ধারণ করে দেয়া হয়েছে।
সভাপতি নির্বাচিত হয়ে রাসেল মাহমুদ বলেন-
আমি মানিকগঞ্জের প্রতিটি কর্মী ও সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি তারা বিগত দেড় বছর আমাকে আহবায়ক হিসেবে যথেষ্ট সহযোগিতা করেছে প্রতিটি কাজ বাস্তবায়নে৷ দ্বায়িত্ব পাওয়া ব্যাপারটি যদিও খুব গুরুত্বপূর্ণ, তবে দ্বায়িত্বের প্রতি বিশ্বস্ত থেকে প্রতিটি কাজ বাস্তবায়ন করাটাই আসল কাজ।
আমি সততা এবং নিষ্ঠার সাথে কাজ করে মানিকগঞ্জে নতুন সুস্থ ধারার রাজনীতি প্রতিটি ছাত্রের কাছে পৌঁছে দিতে চাই।মহান আল্লাহ আমাদের সহায় হোন, আমিন।
মামুন শেক জানান – ধন্যবাদ আমাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ার জন্য।
আমি চেষ্টা করবো আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে। আমি সকলের কাছে দোয়া চাই যেন সারা জীবন মানুষের কল্যানে কাজ করতে পারি। সর্বাদা দেশের জন্য মৃত্যুর আগ পর্যন্ত মানুষের অধিকার আদায়ে লড়ে যেতে পারি।
সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়ে মোঃ সবুজ হোসেন জানিয়েছেন – আমি সত্যিই খুব আনন্দিত এবং গর্বিত ছাত্র অধিকার পরিষদের মতো একটা সংগঠনের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায়।আশা করি আমি আমার দায়িত্ব নিজের সর্বোচ্চ দিয়ে পালন করতে চেষ্টা করবো এবং অন্যায়, অত্যাচার ও অবিচার হলেই তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো।দেশ ও দেশের মানুষের জন্য নিজের জীবনের শেষবিন্দু রক্ত থাকা পর্যন্ত লড়ে যাবো।আর সকলের সহযোগিতা কামনা করি যেন সবাই আমাকে দায়িত্ব পালনে সাহায্য করেন।
দের বছর যাবৎ মানিকগঞ্জ জেলার।বিভিন্ন উপজেলা গুলোতে কর্মী সংগ্রহ করে আসছিল এই ছাত্র সংগঠনটি। বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠা এই ছাত্র সংগঠনটি প্রথমবারের মতো কমিটি ঘোষণা করেছে এই জেলায়।