আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

আসন্ন ঈদ:প্রধানমন্ত্রীর উপহার বিতরনে রাজশাহীর ঘাতক দালাল নির্মুল কমিটি

 

জিয়াউল কবীর
(রাজশাহী ব্যুরো):

আসন্ন ঈদ উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহী সিটি কাশিয়াডাংগা থানার উদ্যোগে অসহায় গরীব- দুস্থ্যদের মাঝে আজ রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী প্রদান করা হয়।
উপহার সামগ্রীর মধ্যে ছিল জন প্রতি ৫ কেজি করে চাউল বিতরন।এলাকার ২৫ টি পরিবারের মধ্যে এ উপহার সামগ্রী বিতরন করা হয় বলে কমিটির একটি সৃূত্র জানিয়েছে।
জনসেবামূলক এ কাজের উদ্দোক্তা ছিলেন ঘাতক দালাল নিমূল কমিটির সাধারণ সম্পাদক মাহফুজ যুবরাজ। তিনি নিজ হাতে এসব সামগ্রী দরিদ্রদের মাঝে তুলে দেন। এ ছাড়া অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি তাওহিদুল হক,সুমন,রিংকু,
মারুফ,সোহেল,মুন,
সাজেদুল,জীবন,
রিমন,রায়হান,সিহাব প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ