আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

১২শত পরিবার কে খাদ্য সহয়তা ও ঈদ উপহার বিতরণ  

মোঃ হাসান , বিশেষ প্রতিনিধি :

চাঁদপুর সদর উপজেলার ১৪নং রাজরাজেশ্বরে ইউনিয়নে বন্যা এবং করোনায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ২শ’৮৩ টি অসহায় পরিবারের মাঝে সরকারি খাদ্য সহায়তা ও ঈদ উপহার প্রদান করা হয়েছে।২৮ জুলাই রোববার দুপুরে চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়।এরমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১৮৩ টি পরিবারকে ১০ কেজি করে চাল ও ১০০ পরিবারের মধ্যে ১০০ প্যাকেট শুকনো খাবার (১৫ কেজি ওজনের) প্রদান করা হয়।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা,সদর উপজেলার পিআইও রফিকুল ইসলাম, রাজরাজেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী, ইউনিয়ন পরিষদের সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এলাকার রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ