মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি-আরাফাত রহমান :
পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলায় আব্দুল কাদের (১৯) ও শাওন (২৫) নামে দুইজনকে গাঁজাসহ আটক করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার দাউদখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের মেসার্স রহিমা এন্টারপ্রাইজের সামনের রাস্তা থেকে তাদেরকে ১০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
আটককৃত কাদের উপজেলার উত্তর মিরুখালী গ্রামের আইয়ুব আলীর ছেলে ও শাওন মিরুখালী ইউনিয়নের ঘোপখালী গ্রামের ছগির হাওলাদারের ছেলে।
মঠবাড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান জানান, গোপন সূত্রের মাধ্যমে খবর পেয়ে আমরা সেখানে অবস্থান নিয়ে থাকি। পরবর্তীতে গাঁজাসহ তাদের কে আটক করা হয়। গাঁজাসহ আটককৃত কাদের ও শাওনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।