-
- সারাদেশ
- পথশিশুদের স্বপ্নের স্কুল “আলোর খোঁজে”
- প্রকাশের সময়ঃ July, 25, 2020, 10:39 pm
- 228 বার পড়া হয়েছে
সুমাইয়া ইয়াসমিন, গোপালপুর টাংগাইল প্রতিনিধি :
সমাজের অবহেলিত,অসহায় এবং পথশিশুদের আদর্শ মানুষ গড়ার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে”আলোর খোঁজে” স্কুল।২০১৬ সালের ২রা মার্চ “আলোর খোঁজে” স্কুলের যাত্রা শুরু হয়।
প্রাথমিক অবস্থায় সুবিধা বঞ্চিত বাচ্চাদের শিক্ষা কার্যক্রম চালু করা হলেও পরবর্তীতে ঢাকা কমার্স কলেজের ঢালু ঝিলপার বস্তি (বয়েজ সুপার হোস্টেল মিরপুর) এর বিপরীত পাশে একটি রুম নিয়ে গড়ে তোলা হয় স্কুলটি।বর্তমানে তিনটি রুম নিয়ে কার্যক্রম চলতেছে এই স্কুলের।
স্কুলটির ফাউন্ডার মেম্বার সিপন মিয়া জানান, এলাকার অসহায়, নিম্নবিত্ত এবং টোকাই শ্রেণির শিশুদেরকে সমাজের ‘মূলস্রোতে’আনতেই মূলত আমাদের এই উদ্যোগ।
তাছাড়া প্রথমদিকে টোকাই ও ঝরে পড়া শিশু চিহ্নিত করেছিলাম, তখন ছাত্রছাত্রী পাওয়া না গেলেও এখন জায়গার সংকুলান হচ্ছে না।তাদের নীতি-নৈতিকতা নিয়ে সমাজে অনেক প্রশ্ন থাকলেও তারাও এই সমাজের মানুষ।বর্তমানে এই স্কুলে প্রায় ১২০ জন শিক্ষার্থী রয়েছে,শিশু শ্রেনী থেকে শুরু করে ৮ম শ্রেনী পাঠ দান করা হয়।শুক্রবার ব্যতীত দুপুর ৩টা থেকে শিশু – তৃতীয় শ্রেনী এবং বিকাল ৪টা থেকে চতুর্থ শ্রেনী – ৮ম শ্রেনী পর্যন্ত শিক্ষাদান করা হয়।
যাদের মা-বাবা নেই, সমাজে অসহায়, টোকাই,ঝরে পড়া শিশু, যাদের আর্থিক অবস্থা ভালো না -এ রকম শিশুদের অগ্রাধিকার দিয়েই “আলোর খোঁজে”স্কুলটি পরিচালিত হচ্ছে।
এখানে প্রতিষ্ঠাতাসহ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কিছু ছাত্রছাত্রীরা বিনা বেতনে
এই বিভাগের আরও সংবাদ