মনিরুল ইসলাম মেরাজ। গাজীপুর জেলা প্রতিনিধীঃ
গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের চালানো মাদক বিরোধী বিশেষ অভিযানে শ্রীপুর থানাধীন কেওয়ার আমতলা মোড় এলাকা থেকে ১১৫ পিচ ইয়াবা ট্যাবলয়েট সহ হাতে – নাতে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গাজীপুর জেলা ডিবি পুলিশ জানায়, চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিিওতে আজ দুপুরে শ্রীপুরের কেওয়া এলাকায় অভিযানের মাধ্যমে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন তারা। গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে ১১৫ পিচ ইয়াবা ট্যাবলয়েট উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া দুই জনই গাজীপুরের বাসিন্দা এবং মাদক ব্যবসায়ী বলে দাবি করছে পুলিশ।
জেলা ডিবি পুলিশ জানায়, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে দুটি নিয়মিত মামলা করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। মাদক ব্যবসা ও চোরাচালান বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার কথা জানায় গোয়েন্দা পুলিশ।