হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি :
সরাইলের অরুয়াইল বাজারে পুলিশ প্রশাসনের মাস্ক অভিযানে বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছেন।
আজ ২৫ জুলাই শনিবার দুপুর ১২ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অরুয়াইল বাজারে অরুয়াইল পুলিশ ফাড়ির ইনচার্জ বাপন চক্রবর্তী ও অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভূইয়ার নেতৃত্বে সরকারের নির্দেশনা মোতাবেক মাস্ক না পরে বাজারে আসা লোকজনকে সচেতন করে তুলতে বাজার থেকে লোকজনকে ধরে ইউনিয়ন পরিষদে এনে করোনা ভাইরাস প্রতিরোধে উদ্বুদ্ধ করাসহ একটি করে মাস্ক পরিয়ে ছেড়েদেন।
অরুয়াইল পুলিশ ফাড়ির ইনচার্জ বাপন চক্রবর্তীর এ অভিযানকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন অরুয়াইল ক্লাস্টার, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও পাক্ষিক ” দেশকন্ঠ ” পত্রিকার উপদেষ্টা মোঃ আসিফ ইকবাল খোকন, দৈনিক ” বাংলাদেশের খবর ” সরাইল প্রতিনিধি এম,মনসুর আলী,দৈনিক ” আগামীর সংবাদ ” ও দৈনিক ” সংবাদ প্রতিদিন ” পত্রিকার সরাইল উপজেলা প্রতিনিধি হাসনাত কাইয়ূম,ও জাগ্রত নিউজ. কম ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি রাহুল আরফাত।