-
- সারাদেশ
- ফটিকছড়ি কোভিড-১৯ হাসপাতাল তহবিলে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার অনুদান
- প্রকাশের সময়ঃ July, 25, 2020, 3:26 pm
- 204 বার পড়া হয়েছে
ফটিকছড়ি প্রতিনিধি :
হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট কর্তৃক নিয়ন্ত্রিত ও ট্রাস্টের মাননীয় ট্রাস্টী আলহাজ্ব হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.জি.আ)’র নির্দেশনায় পরিচালিত সংগঠন ফটিকছড়ির হাইদচকিয়ার মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার পক্ষ থেকে ফটিকছড়ি কোভিড-১৯ হাসপাতালের তহবিলে ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিনের হাতে এ অনুদান তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ফটিকছড়ি জোনের সমন্বয়কারী মাস্টার কবির আহম্মদ, ফটিকছড়ি পূজা উদ্যাপন পরিষদোর সভাপতি বিশিষ্ট রাজনীতিক মাস্টার রতন কান্তি চৌধুরী, সংগঠনের সভাপতি পণ্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণ, সাধারণ সম্পাদক রুবেল শীল, সাবেক সাধারণ সম্পাদক বিজন শীল, সাবেক সভাপতি লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, অর্থ সম্পাদক সমীর দাশ, প্রচার সম্পাদক ঝন্টু শীল, সহ-প্রচার সম্পাদক প্রবোধ শীল, মহিলা সাম্পাদিকা অর্চনা রানী আচার্য, কৃষ্ণ বৈদ্য, রণা শীল, ঝুমুর সর্দার, শিপ্রা বসু মল্লিক, ধীমান দাশ, নিলু দাশ, শিমুল পাল, কাশ্মিরী দাশ, ঝুমু দাশ, সোমা চৌধুরী, সোমা গুহ, মাসিক বড়ুয়া, আবু বড়ুয়া প্রমুখ।
এই বিভাগের আরও সংবাদ