আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

পলাশী ইউনিয়নে মহিষাশহর এলাকায় দুই শতাধিক পরিবার প্লাবিত হয়ে খাদ্য সংকটে

খাদিমুল,আদিতমারী-লালমনিরহাট :

লালমনিরহাট জেলায় আদিতমারী উপজেলা পলাশী ইউনিয়নে মহিষাশহর এলাকা তিস্তা নদীর রহদহ বাঁধের প্রায় ৫০০ মিটার অংশ প্রবল পানির কবলে । এতে নতুন করে প্রায় দুই শতাধিক পরিবার  প্লাবিত হয়েছিলো।

তিস্তায় অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে গত (২২/০৭/২০২০) ইং সকালের দিকে মহিষাশহর আট নং এলাকা হতে চন্ডীমারী পযর্ন্ত এলাকা জুড়ে পানির কবলে পরে।এবং বর্তমানে পানি কেটে গেলেও গবাদিপশু সংরক্ষণে ও পরিবারে খাবার রান্না করে খাওয়ার ব্যাবস্থায় কস্টকর হয়েছে।

এতে অন্তত ২০০ পরিবার নতুন করে পানিবন্দী হয়ে পড়েছে বলে জানিয়েছেন পলাশী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার মো-আজিজুল ইসলাম।

পানিবন্দী এসব মানুষ এখন বিশুদ্ধ পানি ও খাবার সংকটে ভুগছেন।

পলাশী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার মো-আজিজুল ইসলাম আগামীর সংবাদ কে জানায় পলাশী ইউপি চেয়ারম্যান পানিবন্দী এলাকা পরিদর্শন করেননি।তবে মেম্বার নিজেই আদিতমারী উপজেলা ইউএনও মহোদয়ের কাছে বিষয়টি অবহিত করেছেন। প্রয়োজনীয় ত্রাণের ব্যাবস্থা পেতে আকুল আবেদন এলাকাবাসীর।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ