আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় তিন গরু ব্যবসায়ীকে কুপিয়ে ১৬ লাখ টাকা ছিনতাই

 

শান্ত মালো, বিশেষ প্রতিনিধি :

আজ রাত আনুমানিক ১০ টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকায় এই ঘটনা ঘটে। গরু ব্যবসায়ীরা গরু বিক্রি করে তাদের নিজস্ব ট্রাকে ফেরার পথে জিরাবো তে একদল দুর্বৃত্ত তাদের উপর হামলা চালায়। সেসময় তাদের ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে তাদের শরীরে আঘাত করে। তাদের শরীরে জখম হয়। তাদের সাথে থাকা নগদ অর্থ প্রায় ১৬ লক্ষ টাকা দুর্বৃত্তরা নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ ঘটনাটি জানার সাথেই সাথেই সেখানে পৌছায় বলে জানা যায়। বর্তমানে ব্যবসায়ীরা গনস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি আছেন। ৩ জন ব্যবসায়ীর মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন, ধামরাইয়ের বাথুলির বেলেশ্বর গ্রামের আমজাদ হোসেন। বাকি ২ জন ব্যবসায়ীও ধামরাইয়ের বলে জানা যায়।
আশুলিয়া থানা পুলিশ জানান ছিনতাইকারীদের গ্রেফতার করার জন্য কয়েকটি টিম তাদের মাঠে রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ