মো:নয়ন সরদার
শার্শা প্রতিনিধি :
কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি মেনে,
সামাজিক দূরত্ব বজায় রেখে। যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, রওশন ইকবাল শাহীর জন্মদিন উপলক্ষে ঘোপ৩নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে বাদ আছর দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।দেশবাসীর জন্য মঙ্গল কামনা করা হয়।
উক্ত দোয়া মাহফিলে অংশ নেয় ছাত্রলীগ নেতা আসিব রহমান,শেখ মাহাফুজুর ইসলাম রিজভী, ফারাবী ইসলাম বিজয় প্রমুখ।
উল্লেখ্য, কোভিড-১৯ এর কারণে রওশন ইকবাল শাহী এ বছর কেক কাটা থেকে বিরত ছিলেন। এবং নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কে দেশবাসীর জন্য দোয়া কামনা ও অসহায় মানুষের পাশে থাকার আহবান জানিয়েছেন।