হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি :
সরাইলের রানীদিয়া উত্তর পূর্ব পাড়া আজিজুল হকের বাড়ী সংলগ্ন রাস্তার মাঝখানে দুইটি বিদ্যুৎ খুঁটি জনদুর্ভোগ চরম পর্যায়ে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার রাণীদিয়া উত্তর পর্ব পাড়া গ্রামের প্রধান রাস্তা। এ রাস্তা দিয়ে রাত- দিন শত শত মানুষ চলাচল করে। রানীদিয়া উত্তর পূর্ব পাড়া জান্নাতুল বাকী জামে মসজিদে যাতায়াতের একমাত্র রাস্তা আজিজুল হকের বাড়ীর সামনে বৈদ্যুতের দুইিটি খুঁটি রাস্তার মাঝখানে থাকাই রাতে দিনে চলাচল করতে গিয়ে এই খুটিতে ধাক্কা লেগে প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা। মালামাল পরিবহনেও দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীর । অরুয়াইল পল্লীবিদ্যুৎ অফিস ইনচার্জকে জানিয়েও কোন ফলাফল পাচ্ছেনা গ্রামবাসীর অভিযোগ । রাস্তা হতে খুটিটি সরিয়ে মানুষ চলাচলের পথ সুগম করে দিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী জনসাধারণ।
এ ব্যাপারে রানীদিয়া গ্রামের ভুক্তভোগী মোঃ আজিজুল হকে বলেন রাস্তাটি এ পাড়ার প্রধান রাস্তা এবং মসজিদে যাওয়ার একমাত্র পথ।এশার নামাজ শেষে বিদ্যুৎ না থাকলে বয়স্ক মুসল্লীরা প্রায় সময় এ খুটির সাথে ধাক্কা খেতে দেখা যায়।অরুয়াইল পল্লী বিদ্যুৎ অফিসে অনেক বার বলেও কোন লাভ হয়নি।