ভালুকা উপজেলা ময়মনসিংহ প্রতিনিধি:
ভালুকার নন,এম পিও ভুক্ত শিক্ষক কর্মচারীরা প্রধানমন্ত্রীর অনুদান পেল। ময়মনসিংহের ভালুকায় করোনায় কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করা নন এমপিও ভুক্ত ১শ ৬০জন শিক্ষক কর্মচারী জন প্রতি ৫হাজার টাকা করে মোট ৭লক্ষ টাকা প্রধানমন্ত্রীর অনুদান পেয়েছেন।
আজ ২১ জুলাই (মঙ্গলবার) দুপুরে নিজস্ব হলরুমে এই উপলক্ষে এক চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে ভালুকা উপজেলা পরিষদ।
এসময় ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ ভালুকা আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান,আলহাজ্ব আবুল কালাম আজাদ,
আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু এসময় নন এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের হাতে অনুদানের চেক তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভালুকার সংসদ সদস্য,শিল্প ও বানিজ্য বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু বলেন,আমাদের প্রধানমন্ত্রী মমতাময়ী,উনার কাছে কিছু চাওয়ার আগেই তিনি বুঝতে পারেন কার কি প্রয়োজন আর চাওয়ার আগেই তিনি তা দিয়ে দেন।
আজকে নন এমপিও ভ’ক্ত শিক্ষক/কর্মচারীদের যে অনুদান দেয়া হচ্ছে তা উনার দূরদর্শী চিন্তার ফল ।আমরা সবাই দেশরত্ন মমতাময়ী জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যে দোয়া করব তিনি যেন অনেক দিন বেঁচে থাকেন। তবেই আমাদের বাংলাদেশের মানুষ সুখে-শান্তিতে থাকবে বলে আমরা বিশ্বাস করি।
অনুষ্ঠানে ভালুকা উপজেলার নন এম,পিও ভূক্ত শিক্ষক/কর্মচারী,জনপ্রতিনধি,প্রশাসনিক কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।