রাকিবুল হাসান, ফুলবাড়িয়া ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়ার ১৩ নং ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ শাহীনূর মল্লিক জীবন।যোগ্য নেতৃত্বে পুরো ইউনিয়ন জুড়ে তিনি ভুয়সী প্রশংসিত।পুরো ইউনিয়ন জুড়ে প্রতিনিয়তই করেন উন্নয়ন মূলক এবং পরিবেশ বান্ধব কাজ।তারই ধারাবাহিকতায় এবার তিনি তাঁর ইউনিয়নের মহেশপুর, জয়পুর এবং ভবানীপুর গ্রামের দুঃস্থ পরিবারের মাঝে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে বিতরণ করেছেন ১০০টি নারকেলের চারা।
এবিষয়ে জনাব শাহীনূর মল্লিক জীবন বলেন,আমি ব্যক্তিগত উদ্যোগে বর্ষা মৌসুমে প্রতিবছরের মতো এবারও দুঃস্থ পরিবারের মাঝে ১০০ নারকেলের চারা বিতরণ করি।আমি মনে করি গাছ পরিবেশ বান্ধব এবং সম্পদ।
আমি এমন কাজ সব সময় করতে চাই।