আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

৯ আগষ্ট শুরু হচ্ছে একাদশ শ্রেণির ভর্তি আবেদন

 

রাকিবুল হাসান, ফুলবাড়িয়া ময়মনসিংহ প্রতিনিধিঃ

করোনা ভাইরাসের কারণে এখনো শুরু হয়নি এবারের এইচএসসি পরিক্ষা। কিছুদিন আগে প্রকাশিত হয়েছে এসএসসি পরিক্ষার ফলাফল। এবার ঘোষণা করা হলো একাদশ শ্রেণির ভর্তির আবেদনের তারিখ।আগামী ৯ আগষ্ট থেকে অনলাইনে ভর্তি আবেদন করতে পারবে ভর্তি-ইচ্ছুরা।আবেদন করা যাবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। রোববার শিক্ষামন্ত্রী ডা. দীপু মণির সভাপতিত্বে এক অনলাইন বৈঠকে এ স্বীদ্ধান্ত নেয়া হয়।একাদশ শ্রেণিতে ভর্তির যাবতীয় তথ্য পাওয়া যাবে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ