আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

কালীগঞ্জে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

 

কালীগঞ্জ প্রতিনিধি :

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ২নং ওয়ার্ডের আঃ মান্নান(৪৫) এর ছেলে মোঃ ওমর ফারুক (১৫) নামের এক মাদ্রাসা ছাত্র গত ০৮-০৭-২০২০ ইং হইতে নিখোঁজ।

আঃ মান্নান (৪৫) এ বিষয়ে জানায় যে, ওমর ফারুক (১৫) বাউরা হাফিজিয়া মাদ্রাসায় পড়তেন। গত ০৮-০৭-২০২০ ইং তারিখের আনুমানিক দুপুর ১২ঃ০০ ঘটিকার সময় কাউকে কিছু না বলে তার কাপড় চোপড় নিয়ে নিজ বাড়ি থেকে বের হয়ে যায়। এর পর রাত ১১ঃ০০ ঘটিকা পর্যন্ত বাসায় না ফেরায় এদিক সেদিক ও আত্বীয় স্বজনদের বাসায় খুঁজতে থাকে কিন্তু তাকে কোথাও পাওয়া যায়নি।

এসময় তার পরনে ছিল পায়জামা এবং গায়ে ছিলো হাফ হাতা গেঞ্জি।
তার গায়ের রং উজ্জল শ্যমলা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা আনুমানিক ৪ ফুট ৫ ইঞ্চি, মাথার চুল কালো।

গত ০৮-০৭-২০২০ তারিখ হইতে ১৮-০৭-২০২০ তারিখ পর্যন্ত দশ দিনেও তাকে খুঁজে না পাওয়ায় ১৮ -০৭-২০২০ তারিখ তার পিতা আঃ মান্নান কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

কোন স্ব হৃদয়বান ব্যাক্তি যদি তার খোঁজ পেয়ে থাকেন তাহলে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হইলো।
নামঃ আঃ মান্নান
ঠিকানাঃ ভোটমারী ২নং ওয়ার্ড, কালীগঞ্জ, লালমনিরহাট
মোবাইলঃ ০১৭০৪৩৭১৭৬৮

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ