হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল গ্রামের বিশিষ্ট ব্যাক্তিত্ত মরহুম হাজী আব্দজ জাহের মাস্টারের স্ত্রী হাজী জহুরা খাতুন আজ ১৮ জুলাই শনিবার দুপুর ২ টায় নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন..)। মৃত্যুকালে তার বয়স ছিল ১০২ বছর। বাদ এশার মরহুমার জানাজা শেষে অরুয়াইল কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৩ মেয়ে নাতী নাতনি সহ অসংখ্য আত্তীয় স্বজন রেখে মৃত্যু বরণ করেন।
জহুরা খাতুন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অরুয়াইল গ্রামের ও রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবঃ প্রাপ্ত সহকারী শিক্ষক মরহুম মুজিবুর রহমানের মা। উনার ২ ছেলে সাংস্কৃতিক ব্যাক্তিত্ত মাস্টার মোঃ ছায়েদুর রহমান ও মাহবুবুর রহমান সাগর।
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল হাকিম উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ ও মরহুমার জান্নাতবাসী কামনা করেন।
উনার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সরাইল উপজেলা আইনশৃংখলা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহের উদ্দিন, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, অরুয়াইল ক্লাস্টার সাধারণ সম্পাদক মোঃ আসিফ ইকবাল খোকন।