হাসান বিন ইউসুফঃ ফটিকছড়ি প্রতিনিধি
দেশ দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাঞ্চনগর প্রবাসীদের জনকল্যাণ মূলক সংগঠন ‘কাঞ্চনগর প্রবাসী মানব কল্যাণ সংস্থা ‘। সংস্থাটি মানব কল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করে ইতিপূর্বে ফটিকছড়িজুড়ে নামকরা একটি সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। নিজ ইউনিয়নের ভেতর অবদান রাখার পাশাপাশি এবার মোটা অংকের তহবিল গঠন করে ফটিকছড়ি কোভিড-১৯ হসপিটালের জন্য রীতিমত আলোড়ন সৃষ্টি করেছে । তাদের মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থিত বিভিন্ন শাখার সদস্যরা এই তহবিল গঠন করেন। ৫ (পাঁচ) লক্ষ টাকা তহবিলে সংগ্রহ হলে সেখান থেকে ৩ লাখ ৮৯ হাজার টাকার মেডিকেলের প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয় করা হয়। এবং ১ লাখ ১১ হাজার
১১১ টাকা নগদে প্রদান করে। সরঞ্জামগুলো হলো-
১. অক্সিজেন সিলিন্ডার ১০ টি
২. ওয়ারড্রব ২০টি
৩. প্লাষ্টিক টেবিল ৬ টি
৪. স্প্রে মেশিন ২ টি
৫. হটপক ৫০টি
৬. টিপিন বক্স ৫০ টি
৭. ডিজিটাল ব্লাড প্রেসার মেশিন ৪ টি
৮. ALPK2 ব্লাড প্রেসার মেশিন ২টি
৯. ALPK2 স্টেথোস্কোপ ৫টি
১০. স্যালাইন স্ট্যান্ড ১০টি।
এ যাবৎ বিভিন্ন সংগঠন থেকে প্রাপ্ত অনুদানের মধ্যে সর্বোচ্চ অনুদান দিলো সংগঠনটি। সংগঠনটির একাধিক নেতৃবৃন্দ আজ হাসপাতাল প্রাঙ্গণে সরঞ্জাম ও নগদ টাকার অনুদানগুলো ইউএনও সায়েদুল আরেফিনের হাতে হস্তান্তর করেন।
সংগঠনটির কেন্দ্রিয় সভাপতি-সম্পাদক, প্রবাসে দায়িত্বরত বিভিন্ন শাখার সভাপতি -সম্পাদক সহ সকল সদস্যবৃন্দের অভিবাদন ও কৃতজ্ঞতা। আপনারা প্রবাসে থেকে দেখিয়ে দিলেন দেশটাকে কিভাবে ভালোবাসতে হয়। কিভাবে মানবকল্যানে নিজেদের সম্পৃক্ত করা যায়। আপনাদের স্যালুট। জয় হোক মানবতার। জয় হোক ‘কাঞ্চনগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার’।