আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

গাজীপুর মহানগর ছাত্রলীগ নেতা সায়মন সরকারের নেতৃত্বে বৃক্ষরোপণ

 

মেহেদী হাসান,কাশিমপুর প্রতিনিধি :

গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও কাশিমপুর থানা ছাত্রলীগের সভাপতি সায়মন সরকারের নেতৃত্বে নগরীর ৫নং ওয়ার্ডে লাবিব মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করে কাশিমপুর থানা ছাত্রলীগ। এসময় কাশিমপুর থানার অন্তর্গত ১থেকে ৬নং ওয়ার্ডে ছাত্রলীগ নেতৃবৃন্দের মাঝে প্রত্যেক ওয়ার্ডে পাঁচশত করে গাছ উপহার দেন সায়মন সরকার। এসময় উপস্থিত ছিলেন নগরী ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জনাব মামুন হোসেন ২ নং ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদ শ্রাবণ, ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃকানন হোসেন,ছাত্রলীগ নেতা সবিন চৌধুরী,মোশারফ হোসেন, মামুন সরকার, নাহিদুল ইসলাম তাইম,নাঈমুল ইসলাম জিয়া,মাহবুব আলম মাহু,সাগর আলী,আবুল হাসান,আল আমিন,রাসেল ও মিঠু প্রমুখ।সায়মন সরকার বলেন,বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই ও বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার নির্দেশে পর্যায়ক্রমে নগরের প্রত্যেকটি ওয়ার্ডে বৃক্ষরোপণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ