আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

বান্দরবানের লামায় নিম্ম আয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত 

 

মোঃ চান মিয়া (লামা বান্দরবান প্রতিনিধি)

বান্দরবানের লামা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড়ের অসহায় ও স্বল্প আয়ের মানুষের মাঝে ত্রান বিতরণ অব্যাহত। জেলা পরিষদের অর্থায়ানে লামা পৌরসভার সার্বিক সহযোগীতায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড়ে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কালে পৌর মেয়র জহিরুল ইসলাম বলে করোনা মহামারীতে সরকারের দেয়া ত্রাণ সাধারণ জনগণের মাঝে পৌছে দেয়া হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের জন্য কাজ করে যাচ্ছে তাই সরকার আজ আপনাদের পাশে দাড়াতে পেরেছে। আপনারা স্বাস্থ্য বিধি মেনে নিজে সুস্থ থাকুন অন্যকে সুস্থ থাকতে সহযোগীতা করুন। আর যদি কেউ ত্রাণ পাওয়া থেকে বাদ পড়ে থাকে তাহলে ওয়ার্ড় কাউন্সিলরের সাথে যোগাযোগ করতে বলেন। এসময় উপস্থিতি ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্যা ফাতেমা ফারুল, লামা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন, ৮নং ওয়ার্ড় কাউন্সিলর মোঃ ইউছুফ আলী, মোঃ আলা উদ্দিন, সহ প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ