আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

ঘুড়ি উড়াতে গিয়ে ছাদ থেকে পরে যুবকের মৃত্যু

 

জিয়াউল কবীর, ওহিদুজ্জামান কল্লোল
রাজশাহী ব্যুরো:

রাজশাহীতে নগরীতে ঘুড়ি উড়াতে গিয়ে ছাদ থেকে পরে শ্রী পলক হালদার (২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৭-০৭-২০)বিকেল ৫টার দিকে রাজশাহী নগরীর নিউ মার্কেট এলাকার দারুচিনি প্লাজায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রী পলক হালদার নগরীর ষষ্ঠীতলার জেলেপাড়া এলাকার শ্রী টুটুলের ছেলে। এছাড়া পলক রাজশাহীর বরেন্দ্র কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের মাধ্যম দিয়ে পুলিশ জানায়, পলকসহ কয়েকজন বন্ধ মিলে দারুচিনি প্লাজার ছাদে ঘুড়ি উড়াতে উঠে। এসময় কোন ভাবে পলক পড়ে যায়। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ নিবারণ চন্দ্রবর্মন জানায়, ঘটনা শুনেছি। পলকের মরদেহ রামেক হাসপাতালে রয়েছে। এ বিষয়টি আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ