সুমাইয়া ইয়াসমিন,গোপালপুর উপজেলা প্রতিনিধি :
টাঙ্গাইলের মধুপুর পৌরশহরে একই পরিবারের নারী ও শিশুসহ চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বত্তরা।
শুক্রবার (১৭ জুলাই) সকাল ৯টার দিকে থানা পুলিশ উপজেলার পল্লী বিদ্যুৎরোড এলাকার একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে।
নিহতরা হলেন মো. গণি মিয়া (৪৫) ও তার স্ত্রী কাজিরন বেগম বুচি (৩৭) ছেলে মো. তাজেল (১৬) এবং মেয়ে সাদিয়া খাতুন (৯)।
এলাকাবাসী জানান, গণি নতুন বসতি স্থাপন করেছেন। গত কয়েকদিন ধরে তার বাড়ির গেট তালাবদ্ধ ছিল। সকালে গণির শাশুড়ি বাসার গেটে এসে ডাকাডাকি করে কোনা সাড়া না পেলে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে থানা পুলিশকে বিষয়টি জানানো হয়।
টাঙ্গাইল জেলা পুলিশের গোয়ান্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লাশ থেকে দুর্গন্ধ বের হওয়ায় ধারণা করা হচ্ছে এ হত্যাকান্ডটি গত দু’একদিন আগে সংঘটিত হয়েছে।
মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরান হোসেন জানান, জেলা থেকে পিবিআই ও সিআইডি বিশেষেজ্ঞ টিম ঘটনাস্থলে আসছে। পুলিশ ঘটনাস্থল বেষ্টনিতে রেখেছে।