মোঃচান মিয়া,লামা বান্দরবান প্রতিনিধি :
বান্দরবানের লামায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এম পি মহোদয়ের আন্তরিক সহযোগিতায় বান্দরবান জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে লামা পৌরসভায় করোনা ভাইরাস জনিত পরিস্থিতি মোকাবেলায় বরাদ্দকৃত খাদ্যসামগ্রী থেকে আজ লামা পৌরসভার ১১ টি মার্মা পাড়ায় ৭৫০ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দেয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ মোস্তফা জামাল, উপজেলা আওয়ামিলীগ সাংগঠনিক সম্পাদক জনাব থোয়াইক্য মার্মা, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ও বিতরণ কমিটির সদস্যবৃন্দ।
আগামী কাল থেকে ৯ টি ওয়ার্ডে / অন্যান্য পাড়ায় পর্যায়ক্রমে কর্মহীন, হত দরিদ্র, দিনমজুর, খেটে খাওয়া মানুষের মাঝে (পৌর এলাকায় বসবাসরত প্রত্যেক পরিবার) খাদ্য সহায়তা দেয়া হবে।
কোন পরিবার বাদ পড়লে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন পৌর মেয়র জহিরুল ইসলাম।