আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

পুঠিয়ায় পূর্ব শত্রুতার জেরে হামলা , বৃদ্ধাসহ আহত ৩

 

রাজশাহী,  আতিক খাঁন :

রাজশাহী পুঠিয়া উপজেলার শিলমাড়ীয়া ইউনিয়নের সরগাছী গ্রামে, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ওপর হামলা চালিয়ে বৃদ্ধাসহ তিন জনকে ধারালো অস্ত্র দিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত১০/৭/২০২০ শুক্রবার জুম্মা বাদ দুপুর ১টা ৪০মিনিটে উপজেলার সরগাছী গ্রামে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ জানা যায়, পূর্ব শত্রুতায় সরগাছী গ্রামের বজলুর রহমানের নেতৃত্বে সঙ্গে থাকা মোঃ মুন্না একই এলাকার মোঃ আব্দুল আজিজ মন্ডলের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর মসজিদসংলগ্ন ই বজলু রহমান নেতৃত্বে মুন্না, বায়জিদ, শাহাবুদ্দিন, জিয়ারুল, ওয়ানুল,বাচ্চু বজলুর রহমান,রেজাউলসহ কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে মোঃ আব্দুল আজিজ মন্ডলের ওপরে হামলা চালায়, এ সময় বাধা দিতে গেলে প্রতিপক্ষের আজিজকে বেধড়ক কুপিয়ে আহত করে। এই সময় আজিজের ভাই মোহাম্মদ আরিফুল ইসলাম ও পিতা: আনসার মন্ডল সেখানে উপস্থিত হলে দুর্বৃত্তরা তাদেরও গুরুতর আহত করে, সে সময় তারা তিনজনই মাটিতে লুটিয়ে পড়ে যায়, এ সময় তারা ডাক, চিৎকার করলে এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হইলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়, এ সময় প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যম কে জানাই বিবাদী গন ঘটনাস্থল ত্যাগ করলে ভিকটিমদের উদ্ধার করে তাদের অবস্থা আশঙ্কাজনক হোয়াই অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি তাদেরকে অটো ভ্যানযোগে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য ভর্তি করে। এবং আরও জানা যায় যে উক্ত প্রতিপক্ষের সাথে আনসার আলী মণ্ডলের একটি জমি সংক্রান্ত বাটোয়ারা মামলা রয়েছে বিবাদী গনের আত্মীয় আব্দুল গফুর মামলা উঠানোর হুমকি দেন এবং বিভিন্ন প্রকার ভয়-ভীতি দেখাচ্ছে।

এ বিষয়ে প্রশাসনের কাছে জানতে চাইলে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মোঃ রেজাউল ইসলাম আমাদেরকে জানাই এ বিষয় নিয়ে থানায় একটি অভিযোগ হয়েছে বিষয়টি আমলে নিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব বলে গণমাধ্যমকে আশ্বস্ত করেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ