সাব্বির হোসেন সাজিদ,
চাঁদপুর সদর প্রতিনিধিঃ
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর সদর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।
গতকাল ১৩ জুলাই ২০২০ সোমবার বিকেল ৪ টায় চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেট ব্যাবসায়ী সমিতির কার্যালয়ে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর চাঁদপর সসদর উপজেলা কমিটি গঠন কল্পে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইকরা মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা গোলাম হোসেন টিটুকে সভাপতি ও চাঁদপুর ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোঃসোহরাব হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন:সহ- সভাপতি রেলওয়ে কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মাহমুদা খানম এবং ওয়াই ডব্লিউ সি এ স্কুলের অধ্যক্ষ কবিতা খানম,যুগ্ন সম্পাদক আশিকাটি ভিলেজ একাডেমীর ফয়েজ আহমেদ,সাংগঠনিক সম্পাদক হক ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান,কোষাধক্ষ অামিনুল হক,সম্মানিত সদস্য এস ইসলাম কে জি স্কুলের প্র্রতিষ্ঠাতা মোঃ সাইফুল ইসলাম,সদস্য চিল্ড্রেন একাডেমীর অধ্যক্ষ কাওছার অালম পুরাণ বাজার রিভার সাইডের কিন্ডারগার্টেনের দিলিপ সাহা।
সভায় উপস্থিত ছিলেন নবগঠিত জেলা কমিটির সভাপতি মোঃওমর ফারুক,এ কে এম ফজলুল হক সেলিম,আল্লামা মাহফুজ উল্যাহ ইউসূফি ও জায়েদুর রহমান জহির প্রমূখ।