আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোচালকের মৃত্যু

 

নিজস্ব প্রতিবেদক :

সাভারের জামসিং এলাকা ছিনতাইকারীর ছুড়িকাঘাতে মিন্টু শেখ (৩৫) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪) জুলাই সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জাকারিয়া হোসেন।

এর আগে ১৩ জুলাই গভীর রাতে সাভারের জামসিং জাহাঙ্গীরনগর হাউজিং এলাকায় ওই রিকশা চালককে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

নিহত অটোরিকসা চালক মিন্টু শেখ নড়াইল জেলার লোহাগড়া থানার পানপাড়া গ্রামের সোলেমান মিয়ার ছেলে। তিনি সাভারের ছায়াবিথি এলাকায় একটি বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।

পুলিশ জানায়, গভীর রাতে ওই এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মারাত্মক যখম হয় মিন্টু নামের ওই রিকশাওয়ালার। পরে স্থানীয়রা জানতে পেরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার গলায় মারাত্মক জখমের চিহ্ন রয়েছে। প্রাধমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা অটোরিকশা চালককে ছুরিকাঘাত করে রিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করে।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জাকারিয়া হোসেনজানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

এঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ