আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

ডিহি ইউপি চেয়ারম্যান হোসেন আলীর নামে গুজব ছড়ানোর অভিযোগ

 

মো:নয়ন সরদার
শার্শা প্রতিনিধি :

যশোরের শার্শার ডিহি ইউপি চেয়ারম্যান হোসেন আলীর নামে গুজব ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে।সোমবার বিকেল ৫টার দিকে ইউপি চেয়ারম্যান হোসেন আলী একান্ত সাক্ষাৎকারে বলেন,গত মঙ্গলবার রাতে আমার মিনি স্টোক হলে পরিবারের সদস্যরা আমাকে যশোর রেনেসাঁ প্রাইভেট হাসপাতালে ভর্তি করে। সেখানে এক সপ্তাহ চিকিৎসা শেষে সুস্থ হওয়ার পর নিজ বাড়িতে অবস্থান করছি। আমার সন্মান হেয় প্রতিপন্ন করার জন্য স্থানীয় একটি কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে একটি আইডি শাড়াতলা নিউজ থেকে শনিবার হোসেন আলীর করোনায় আক্রান্ত হয়েছে।এবং একই সাথে তার পরিবার থেকে সাবধানে থাকতে বলা হয়েছে।এছাড়াও আজ সোমবার ভোরের দিকে ডিহি ইউপি চেয়ারম্যান হোসেন আলী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে এমন একটি পোষ্ট করেন।মুহুত্যের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে জীবিত ব্যক্তিকে মৃত বানিয়ে পোস্ট করার পরপর বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।দলীয় নেতাকর্মী, আত্নীয় স্বজন,ছেলে ও ভাইরা প্রবাস থেকে ফোন করে কান্না-কাটি করতে থাকে।পরে বিষয়টি চেয়ারম্যানের মৃত্যু হয়নি সঠিক জানার পর তারা ওই আইডি শাড়াতলা নিউজের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলে ব্যক্ত করেন চেয়ারম্যান হোসেন আলী।একই সাথে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ