কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
আব্দুর রফিক :
চলমান করোনা পরিস্থিতিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী,ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার প্রকৌশলী সাঈদ নাসরুল্লাহ অভি,প্রকৌশলী প্রিয়ম ও তাদের বন্ধুদের আর্থিক সহায়তায়ায় এবং কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের তত্বাবধানে ভুরুঙ্গামারী সার্কেলের এএসপি মো. শওকত আলী রোববার ১২ জুলাই ভুরুঙ্গামারী থানার ২৬ ও কচাকাটা থানার ২২ জনসহ মোট ৪৮ টি হত দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে জরুরি ত্রাণ সহায়তা প্রদান করেছেন।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল পাঁচ কেজি মিনিকেট চাল,দুই কেজি মসুর ডাল, এক লিটার সয়াবিন তেল,তিন কেজি আলু, এক কেজি লবণ,আধা কেজি চিড়া, এক কেজি আটা, আধা কেজি চিনি, একটি হুইল সাবান, একটি স্যাভলন সাবান, এক কেজি পেঁয়াজ, ৫০ গ্রাম হলুদগুড়া ও ৫০ গ্রাম মরিচের গুড়া।
ভুরুঙ্গামারীতে ত্রাণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন ওসি মুহা. আতিয়ার রহমান, ইন্সপেক্টর (তদন্ত) জাহিদুল ইসলাম জনি, এ এস আই শাহজাহান আলী এবং কচাকাটা ত্রাণ বিতরণকালে ওসি মামুন অর রশীদ, ইন্সপেক্টর (তদন্ত) কামাল হোসেন ও এসআই তৌফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান ও ভুরুঙ্গামারী সার্কেল এএসপি মো. শওকত আলী জনগনকে সুষ্ঠভাবে পুলিশি সেবা দেওয়ার পাশাপাশি বাংলাদেশ পুলিশের আর্থিক সহায়তা ছাড়াও ব্যক্তি ও বিভিন্ন দাতাদের সংগঠনের কাছ থেকে ত্রাণ সংগ্রহ করে হত দরিদ্র ও অসহায়দের ত্রাণ সহায়তা দিয়ে আসছে।
জরুরি ত্রাণ বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানের অনলাইন নিউজপোর্টাল এশিয়ান বাংলা নিউজ ডট কম এর সম্পাদক ও প্রকাশক মনজুরুল ইসলাম সাংবাদিক। জরুরি ত্রান গ্রহনকারী হতদরিদ্র ও অসহায় পরিরারের পক্ষ থেকে ত্রাণ পেয়ে আর্থিক সহায়তাকারী প্রকৌশলী,পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে