আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

লালমনিরহাটে বন্যার পানি ডুবে শিশুর মৃত্যু

 

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বন্যার পানিতে ডুবে আলিফা আক্তার নামে ৮ মাসের একটি শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১৩ জুলাই) ভোরে ওই উপজেলার গড্ডিমারী ইউনিয়নের নিজ গড্ডিমারী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আলিফা আক্তার ওই এলাকার আনোয়ার হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানান, রাতের খাওয়া শেষে ঘুমিয়ে পরেন সবাই। বাবা মায়ের অজান্তেই ঘরের ভিতরে ওঠা বন্যার পানিতে পরে শিশুটির মৃত্যু হয়।
গড্ডিমারী ইউনিয়ন চেয়ারম্যান ডা. আতিয়ার রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ