আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

গাজীপুরে সাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 

মনিরুল ইসলাম, শ্রীপুর প্রতিনিধি :

গাজীপুর জেলা গোয়েন্দা ( ডিবি) পুলিশের চালানো বিশেষ মাদক বিরোধী অভিযানে জয়দেবপুর, কালিয়াকৈর ও কালীগজ্ঞ থানা এলাকা থেকে ১০৫ পিচ ইয়াবা ট্যাবলয়েটসহ সাতজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই গাজীপুরের বাসিন্দা এবং মাদক ব্যাবসার সাথে যুক্ত ছিল বলে ধারনা করছে গোয়েন্দা পুলিশ।

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ জানায়, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল রাতে গোপন সংবাদের ভিিওতে জয়দেবপুর, কালিগজ্ঞ ও কালিয়াকৈর এর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাত জন মাদক ব্যবসায়ীকে হাতে – নাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে ১০৫ পিচ ইয়াবা ট্যাবলয়েট উদ্ধার করা হয়।

জেলা ডিবি পুলিশ জনায়, গ্রেপ্তারকৃত সকলের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। মাদক চোরাচালান ও মাদক ব্যবসা বন্ধে অভিযান জোরদার করা হবে বলে জানায় গোয়েন্দা পুলিশ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ