মতিউর রহমান, পিরোজপুর জেলা প্রতিনিধি:
আজ ১১ জুলাই, বিশ্ব জনসংখ্যা দিবস। ‘কোভিড-১৯ কে প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি’ স্লোগানে পিরোজপুরের কাউখালীতে ও দিবসটি পালিত হয়েছে।
বাংলাদেশের পরিবার পরিকল্পনার ক্ষেত্রে বেশ অগ্রগতি হলেও এই করোনার সময়ে এবং পরবর্তীতে বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণসহ নারী ও কিশোরীদের সুস্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে বড় চ্যলেঞ্জ মোকাবিলা করতে হবে।
এ দিবস উপলক্ষে আজ শনিবার বেলা ১১টায় কাউখালী উপজেলা পরিবার পরিকল্পকনা সভা কক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ শনিবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা এর সভাকক্ষে আলোচনা সভায় কাউখালী উপজেলা সহকারী (ভূমি) মোঃ রফিকুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কাউখালী উপজেলা ভাইস চোয়ারম্যান মোঃ মৃদুল আহম্মেদ সুমন। বিশেষ অতিথির বক্তব্য দেন চিরাপাড় পারসাতুরিয়া ইউপি চোয়ারম্যান মাহমুদ খাঁন খোকন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. আবুল কালাম আজাদ প্রমূখ। উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ৪ নং চিরাপাড়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা কর্মী’রা জনগণকে বিভিন্ন সেবা নিশ্চিত করে প্রথম স্থান অর্জন করেন।