আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

যশোরে ইয়ামাহা রাইডার্স ক্লাবের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

 

মো:নয়ন সরদার
শার্শা প্রতিনিধি :

মাস্ক পড়ুন, সুরক্ষিত থাকুন এই স্লোগানকে এগিয়ে নিতে এ সি আই মটরস ও ইয়ামাহার সহযোগিতায় ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের উদ্যোগে যশোর শহরের পালবাড়ী ভাস্কর্যের মোড় এলাকায় মাস্ক বিতরণ ও জনসচেতনতা বৃদ্ধিমূলক ক্যাম্পেইন করা হয়। এই ককর্মসূচির অংশ হিসাবে শহরের বিভিন্ন বাইক মেকানিক শপে মাস্ক, স্যানিটাইজার ও ওয়ার্কারদের টি-শার্ট উপহার হিসাবে দেওয়া হয়

আজ বেলা ১১.৩০ মিনিটে শহরের পালবাড়ী মোড়ে এই কর্মসূচির উদ্বোধন করেন যশোর সদর ট্রাফিক ইনচার্জ-১ সাখাওয়াত হোসেন ও ট্রাফিক ইনচার্জ-৪ জনাব শুভেন্দু ।

কর্মসূচির সভাপতিত্বে ছিলেন ইয়ামাহা যশোরের অথোরাইজড ডিলার খান অটো এর সত্ত্বাধিকারী জনাব সুজন খান, আরও উপস্থিত ছিলেন এ সি আই মটরসের টেরিটরি ম্যানেজার জনাব তানভীর সজীব, ইয়ামাহা রাইডার্স ক্লাব
যশোরের এডমিন সুজন, কো-এডমিন শরীফ, মডারেটর মামুনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ