আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

শাহজাহান চেয়ারম্যানের মৃত্যুতে আলহাজ্ব আতাউর রহমানের শোক প্রকাশ

 

হাসনাত কাইয়ুম, সরাইল প্রতিনিধি :

 

সরাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, চুন্টা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকোশলী মো. শাহজাহান মিয়ার (৬৮)
মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সৌদি প্রবাসী বিশিষ্ট সমাজসেবক লোপারা গ্রামের কৃতি সন্তান আলহাজ্ব আতাউর রহমান।

আজ ফেসবুকে এক শোক বার্তায় প্রয়াত শাহজাহান মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

শোক বার্তায় আলহাজ্ব আতাউর রহমান বলেন, শাহজাহান মিয়া ছিলেন গণমানুষের জন্য এক নিবেদিত প্রাণ। তিনি সারা জীবন নিজ এলাকার মানুষের কল্যাণে কাজ করেছেন। মানুষের জন্য তাঁর অবদান অক্ষয় হয়ে থাকবে। তিনি বলেন,শাহজাহান মিয়ার মৃত্যুতে চুন্টা ইউনিয়নের অপূরণীয় ক্ষতি হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ