আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

রাজশাহীতে অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

 

জিয়াউল কবির ,ওহিদুজ্জামান কল্লোল,
রাজশাহী ব্যুরো:

রাজশাহীতে অস্ত্র সহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।গতকাল (৯-০৭-২০, বৃহস্পতিবার)সন্ধ্যা ৭.১৫ মিনিটে মহানগরী চন্দ্রিমা এলাকা থেকে র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. শহিদ (৫৫)। রাজশাহী মহানগরীর মতিহার থানার ধরমপুর আমজাদের মোড় এলাকায় তার বাড়ি। তার বাবার নাম মৃত শামসুদ্দিন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর চন্দ্রিমা থানার নাদির হাজির মোড় এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগজিন এবং তিন রাউন্ড গুলিসহ শহিদ নামের ঐ ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় চন্দ্রিমা থানায় শহিদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব -৫।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ