রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক :
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাবে দেশের এই ক্রান্তিলগ্নে ঢাকা জেলা আওয়ামীলীগ ও বায়রা’র সভাপতি, ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদের নির্দেশে ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান করোনার প্রাদুর্ভাব এর কারণে কর্মহীন নিম্নআয়ের অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে বুধবার (৮ই জুলাই) খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরন করেছেন।
বুধবার (৮ জুলাই -২০২০ খ্রীস্টাব্দ) সারাদিন ধামরাই উপজেলার
ধামরাই পৌরসভার ১,২,৩,৪, । ৫ নং ওয়ার্ডেের করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাব এর কারণে কর্মহীন নিম্নআয়ের গরীব দুস্থ অসহায় মানুষের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করেন ।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল,তৈল,আলু,পিঁয়াজ, আটা, সাবান ও শত শত মাস্ক।
খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরন কালে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট খন্দকার আবুল কাশেম রতন, ধামরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব সাখাওয়াত হোসেন (সাকু), ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন সহ ও অন্যান্য নেতৃবৃন্দ।
খাদ্যসামগ্রী বিতরণ কালে ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান বলেন বৈশ্বিক মহামারী করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রমণ এর ব্যাপারে কেউ আতঙ্কিত হবেন না, সচেতন হোন, নিয়মিত সাবান দিয়ে হাত ধোঁয়া ও মাস্ক ব্যবহার করুন। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে নিজে সুস্থ ও অপরকে সুস্থ স্বাস্থ্য সুরক্ষার জন্য সচেতন করুন। মানণীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপনাদের পাশে রয়েছে । সরকার ব্যাপক ত্রাণ সামগ্রী বিতরণ করেছে আমরাও সারা বাংলাদেশের আ’লীগের নেতা-কর্মীদের ন্যয় নিজেদের সামর্থ্য অনুযায়ী খাদ্যসামগ্রী বিতরণ করে চলেছি যে পর্যন্ত না দেশের অবস্থা স্বাভাবিক না হয় আমাদের খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।