আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

শাহরাস্তিতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

 

ইব্রাহীম খলীল সবুজ – চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

চাঁদপুর – কুমিল্লা হাইওয়ের শাহরাস্তি হাইওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা মাওলানা আবু সাইদ (৪৫) নামের এক আরোহী মৃত্যু বরণ করেছেন।

আজ ০৮ জুলাই বুধবার দুপুর ০১ঃ০৫ ঘটিকায় শাহরাস্তি রাড়া এলাকার হাইওয়েতে এ ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শনার্থী সুত্রে জানা যায়, চাঁদপুর থেকে ছেড়ে আসা বোগদাদ সার্ভিসের একটি বাস রাড়া আসলে আগে থেকে ছেড়ে আসা মোটরসাইকেলকে বাম পাশ থেকে ধাক্কা দিলে আরোহী তাৎক্ষণিক মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গেলে বাস ছাপা দিলে এ ঘটনা ঘটে।

পরে স্হানীয় গ্রামবাসী এসে হাসপাতালে প্রস্তুত নেওয়ার সময় মারা যায়।
পরে ফায়ার সার্ভিসের টিম গিয়ে আরোহীকে মৃত ঘোষণা করে এবং লাশ পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ লাশ ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায়।

থানা সূত্রে জানা যায়, মৃত ব্যক্তি চাঁদপুর জেলার কচূয়া থানার লক্ষীপুর গ্রামের হাফেজ মঞ্জিলের বাসিন্দা।
তিনি মডার্ন হারবালের চাঁদপুর জেলার প্রতিনিধি হিসেবে কাজ করতেন এবং এলাকার একটি মসজিদের ইমাম ছিলেন। প্রতিদিনের মত আজ চাঁদপুর থেকে ফেরার সময় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিষয়টি নিয়ে উভয় পক্ষের আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ