মতিউর রহমান,
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে দলটির প্রবীণ নেতা ও উপদেষ্টা আমির হোসেন আমুকে।
বুধবার (৮ জুলাই) রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারির বাসভবনে সংবাদ সম্মেলনে ১৪দলের সমন্বয়ক এবং মুখপাত্র হিসেবে আমির হোসেন আমুর নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ১৪ দলের শরিক দলগুলোর নেতাদের সম্মতিক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলের প্রবীণ নেতা এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব দিয়েছেন ।
কাদের বলেন, আমির হোসেন আমু তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দক্ষতা ও প্রজ্ঞা দিয়ে ১৪দলের সমন্বয়কের দায়িত্ব পালনে যথাযথ ভূমিকা পালন করবেন বলে নেত্রী আশাবাদ ব্যক্ত করেছেন।