আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

শ্রীপুরে সহকারী ভূমি কর্মকর্তা করোনায় আক্রান্ত

 

 

মনিরুল ইসলাম, শ্রীপুর প্রতিনিধি :

 

 

প্রানঘাতী করোনা ভাইরাস সংক্রমনের শুরুর দিক থেকে মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে সর্বদা মাঠে থাকা গাজীপুরের শ্রীপুরের সহকারী কমিশনার ভূমি ( অ্যাসিল্যান্ড) ফারজানা নাসরিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে মঙ্গলবার জানা যায়- গতকাল করোনা টেস্টের ফলাফলে তার করোনা ভাইরাস ( কোভিড -১৯) ধরা পড়ে এবং করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

করোনা ভাইরাস সংক্রমনের জন্য শ্রীপুর উপজেলা সহ গাজীপুরের সকল উপজেলাগুলোকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছিল। তাই শ্রীপুর উপজেলার মানুষকে ঘরে রাখা ও তাদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য অ্যাসিলেন্ড ফারজানা নাসরিন মাঠে থেকে কাজ করেছেন। তাই তার করোনা সংক্রমনের বিষয়টি খুবই দুঃখজনক বলে বলছেন সবাই।

এছাড়া শ্রীপুর উপজেলায় ২৩১১ টি করোনা টেস্টের মধ্যে ৪৬৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন এবং সুস্থ হয়েছেন ২৫৩ জন করোনা রোগী।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ