আনিসুর রহমান দিপু, বিশেষ প্রতিনিধিঃ
সুদের টাকার জিম্মাদার তাই টাকা পরিশোধ না করে কবর দেওয়া যাবেনা বলে বাধা দিলেন সুদখোর আবদুল কাদের মিয়া।
রবিবার (৫ জুলাই) কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের জামিরাপাড়া গ্রামে করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন এলাহী বক্সের ছেলে মোঃ চারু মিয়া (৭০), তিনি দীর্ঘদিন করোনাভাইরাসের উপসর্গ জ্বর-সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত রবিবার সকালে তার মৃত্যু হয়। মৃত্যুর খরব শুনে সুদখোর মহাজন কবরস্থানে কবর খুড়তে দিবে না টাকা পরিশোধ না করলে।
অসহায় পরিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করার পর স্বেচ্ছাসেবী সংগঠন লাশ দাফনের ব্যবস্থা করে। স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান লিটন সরকার বলেন তিনি ও তার দল লাশ দাফনের বাধা দেওয়ার সংবাদ শুনে ছুটে যান।

তিনি আরও বলেন মৃত্যু কার কখন হয় কেউ জানে না। লেনদন সবার থাকতে পারে মৃত ব্যক্তির লাশ দাফন করতে দেওয়া হবে না এর নিন্দা জানানোর ভাষা নেই। লিটন সরকার এই লাশসহ মোট ১৬ টি লাশের দাফন সম্পন্ন করেছেন বলেও জানান।