রাব্বী হোসাইন , পত্নীতলা উপজেলা প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় যুব মহিলা লীগের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার( ৬ জুলাই) সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে যুব মহিলা লীগ পত্নীতলা উপজেলা শাখার আয়োজনে যুব মহিলা লীগের আহবায়ক ও মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা এর নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দেশ ও জাতির জন্য দোয়া প্রার্থনা সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক চৌধুরী, পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, পৌর আওয়ামিলীগ সভাপতি শহিদুল আলম বেন্টু, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, উপজেলা আওয়ামিলীগের মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা জিন্না ঝর্না, যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক সুমি আক্তার উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বিলাশ প্রমুখ।