আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য হলেন ব্যবসায়ী কাজী মিজান

 

 

 

সাব্বির হোসেন সাজিদ, চাঁদপুর সদর প্রতিনিধিঃ

 

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি কাজী মিজানুর রহমানকে চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য মনোনীত করা হয়েছে।

গত (২৪ ডিসেম্বর ২০১৯ ইং) চাঁদপুর প্রেসক্লাবের গঠনতন্ত্রের অনুচ্ছেদ-৬ ধারায় কার্য নির্বাহী পরিষদের এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহিত হয়। সভার সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের সভাপতি শহিদ পাটোয়ারী।

চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য মনোনীত প্রসঙ্গে কাজী মিজানুর রহমান বলেন, সাংবাদিকরা হলেন সমাজের প্রতিচ্ছবি। সাংবাদিকদের লেখনি শক্তির মাধ্যমে সমাজের অন্যায়, অপরাধ নির্মূল করা সম্ভব।

তিনি বলেন, আমাকে চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য মনোনীত করায় আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।

এসময় তিনি সাংবাদিক ও চাঁদপুর প্রেসক্লাবের সুখে দুঃখে আজীবন পাশে থাকার ঘোষণা দেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ