আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

গাজীপুরে ডিবি পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 

 

মনিরুল ইসলাম মেরাজ, গাজীপুর শ্রীপুর প্রতিনিধি :

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে কালিগজ্ঞ ও কালিয়াকৈর থেকে ১৫ পিচ ইয়াবা ট্যাবলয়েট ও ০২ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের একজন গাজীপুর সদরের বাসিন্দা এবং আরেকজন কালিয়াকৈর এলাকায় বসবাস করে।

গাজীপুর জেলা ডিবি পুলিশ জানায়, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত চালানো বিশেষ অভিযানে গতকাল রাতে কালিয়াকৈর থেকে ১জন এবং কালীগজ্ঞ থেকে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন তারা। গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে ১৫ পিচ ইয়াবা ট্যাবলয়েট এবং ২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এসময় মাদক ব্যবসা ও চোরাচালান কারীদের ধরতে নিয়মিত অভিযান অব্যাহত রাখার কথা জানায় জেলা ডিবি পুলিশ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ